
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬–২০২৭ মেয়াদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মো. সফিকুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক পদে সুমন আহমেদ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) মতলব উত্তর প্রেসক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার নুর মোহাম্মদ খান।
নির্বাচনে সহসভাপতি পদে মো. জহিরুল হাসান মিন্টু ও মো. জাকির হোসেন রিপন নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শাহীন আলম ও মো. লিয়াকত হোসাইন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. তাইজুল ইসলাম সাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্রের কপি জমা না দেওয়ায় কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
অন্যদিকে কোষাধ্যক্ষসহ কয়েকটি পদে কোনো প্রার্থী না থাকায় সেগুলো শূন্য রয়েছে। পরবর্তীতে কার্যকরী পরিষদের মাধ্যমে এসব পদ পূরণ করা হবে বলে জানানো হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com