

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৮’শ লিটার চোরাই ডিজেল তেল জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার ১২ আগস্ট সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ড এর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে উপজেলার দশানী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ইউএনও আশরাফুল হাসান উপস্থিত ছিলেন।
জ্বালানী তেলের সংকটময় মুুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com