

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর কোতোয়ালি থানার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া।
তিনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মানিক দর্জিকে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তার মানিক দর্জি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ এলাকার মৃত ইসহাক দর্জির ছেলে।
এডিসি হেলালউদ্দিন ভূইয়া আরও জানান, “গ্রেপ্তারের পর মানিক দর্জিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
উল্লেখ্য, মো. মানিক দর্জি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। তিনি মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক পদে ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com