

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় অগ্নিকান্ডে ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী হাটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পূর্বে আগুনে পুড়ে মালামালসহ ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এই অগ্নিকান্ড কিভাবে সূত্রপাত ঘটেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস এর কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্র থেকে জানায় যে, আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পরপরই মজু চৌধুরী হাট বাজারের দক্ষিণ পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এর পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পূর্বে আগুনে ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল মান্নান বলেন, আজ আমরা ৬ টা ২০ মিনিটে কল পেয়েছি। দ্রুত সময়ের মধ্যেই আমরা ঘটনাস্থল পৌঁছাতে সক্ষম হয়েছি। এরইমধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ১৫ টি দোকানে। আমাদের ৩ টি ইউনিট একসাথে কাজ করেছে। প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানাবো।
অন্য দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করবেন বলে জানান সংসদ সদস্য।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com