
সিরাজুল ইসলাম : সাতক্ষীরার কালিগঞ্জে অবস্থিত বসন্তপুর-হিঙ্গলগঞ্জ নৌবন্দর পুনরায় চালু হওয়ার পথে। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে নৌবন্দরটি ভারত-বাংলাদেশ বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের কারণে এটি বন্ধ হয়ে যায়।
নৌপথটি পুনরায় চালু হলে স্থানীয় ব্যবসায়ীরা ভোমরা স্থলবন্দরের পরিবর্তে ৪৮ কিলোমিটার দূরত্বের নৌরুট ব্যবহার করে সহজে ও সাশ্রয়ীভাবে পণ্য পরিবহন করতে পারবে। এছাড়া ইছামতি নদীর মাধ্যমে ভারতের বসিরহাট থেকে বাংলাদেশের মোংলা পোর্ট পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি সম্ভব হবে।
ভোমরা স্থলবন্দরও সম্প্রতি কাস্টমস হাউজ হিসেবে পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে। পদ্মা সেতুর সংযোগে কলকাতা থেকে ঢাকার দূরত্ব কমে যাওয়ায় ব্যবসায়ীরা দ্রুত ও সাশ্রয়ীভাবে পণ্য পরিবহন করতে পারছেন। বন্দরটি ব্যবহার করে প্রায় ৫০ হাজার পরিবারের কর্মসংস্থান হয়েছে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, বসন্তপুর নৌবন্দরও দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু হলে আমদানি-রপ্তানি খরচ কমবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সাতক্ষীরার অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি পাবে।
প্রকল্পটি ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, এবং ২০২৩ সালের ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এখন সুধী মহলের দাবি, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দ্রুত নৌবন্দরটি পূর্ণাঙ্গ চালু করুন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com