

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার কবর জিয়ারতরত অবস্থায় বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিধবা মায়ের একমাত্র সম্বল ছিলেন এই রনি মিয়া। ঈদের দিন রোজ মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার দুর্গাপুরে এ ঘটনা ঘটে।
রনি একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই রনির মৃত্যু হয়েছে ।
ওই এলাকার দুর্গাপুরের বাসিন্দা শিপন আহমেদ জানান, ঈদের নামাজ আদায় শেষে খড়মপুর কবরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করছিলেন রনি। এ সময় হঠাৎ প্রচন্ড বেগে বজ্রপাত শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হয়েছিলেন রনি মিয়া।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ উদ্দিন বলেন, সকালে ঈদের নামাজের পরপর জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। ফলে আখাউড়া উপজেলায় বাবার কবর জিয়ারত করা অবস্থায় বজ্রপাতে রনি নামের এই যুবকের মৃত্যু হয়
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com