

বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনারবার সহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার সকালে নাভারন এলাকা থেকে সোনার বার সহ তাকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে,কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ১০ সোনারবার নিয়ে ভারতে পাচারের জন্য গাড়িতে করে বেনাপোলের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে গাড়িটি থামিয়ে মনিরুজজামান কে তল্লাশি করে ১০টি সোনারবার সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com