বেনাপোলে র‍্যাবের অভিযানে ২টি পিস্তল আটক ২

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২টি দেশীয় পিস্তল সহ রুবেল হোসেন ও ইয়াসিন আলম নামে দুইজনকে আটক করেছে র‌্যাব।

গত রোববার (৩ ফেব্রুয়ারী) সকাল পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক রুবেল হোসেন পুটখালী গ্রামের জালাল উদ্দিন এর পুত্র ও ইয়াসিন একই গ্রামের খোকন ধাবকের পুত্র। 

এ ব্যাপারে যশোর র‍্যাব ক্যাম্পের দায়িত্বরত সদস্য মাসুদ জানান,  সকালে পুটখালী গ্রামে বল ফিল্ড নামক স্থান হতে ০২ টি অস্ত্রসহ  ০২জন আসামিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।