

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৪ জন আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
বুধবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রহমত আলী, মোঃ মেহেদী হাসান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আমিনুর রহমান, তুহিন ইসলাম, মোঃ ইমরান, মোঃ রফিকুল সরদার, মোঃ আতিয়ার রহমান (আতি), সোহেল রানা, মোঃ হাবিবুর রহমান, মোঃ আমিন আউলিয়া (৩৪), মোঃ তাজউদ্দিন আহম্মেদ শরিফ, মোঃ মোরশেদ আলী, মোঃ সাদেকুল ইসলাম।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোলের বিভিন্ন এলাকায় রাতে অভিযান পরিচালনা করে ১৪জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com