
মোঃ তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।
গতকাল ১৬ ই আগস্ট বিকাল ৬ ঘটিকার সময় রায়পুরা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে রায়পুরা উপজেলা তুলাতুলি মোরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সবাই প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বি এন পির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জামাল আহমেদ চৌধুরী আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বি এন পির বিপ্লবী সদস্য রফিকুল আমিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সিনিয়র যুগ্ন আহবায়ক খালিদ হোসেন নাহিদ, উপজেলা বিএনপির সদস্য এরশাদ,নয়ন, মাসুদসহ অন্যান্য সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিলের শেষে এক গণভোজের আয়োজন করা হয় ।
