বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রবাসী সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা জানান, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে এবং দেশ গঠনে তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সাংবাদিক নেতারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তারেক রহমান বেগম খালেদা জিয়ার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।

বিবৃতিতে অংশ নেওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন সময় টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, দীপ্ত টিভি আরব আমিরাত প্রতিনিধি মাহাবুব হাসান হৃদয়, বাংলা টিভি আরব আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, রিপোর্টার্স ইউনিটি ইউএই সভাপতি সিরাজুল হক, দৈনিক ইনকিলাব আরব আমিরাত প্রতিনিধি ছালাহউদ্দিন, এবং আরও অনেকে।