

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বৃষ্টিতে ভিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ পালন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ৩'শ শিক্ষার্থী ৯ দফা দাবির সাথে একমত পোষণ করে আন্দোলন শুরু করেন।
পরবর্তীতে রামগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে এসে রাস্তা বন্ধ করে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এ সময় ঘণ্টাব্যাপী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করার পরে, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com