
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদ হাসান রাব্বি (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের মার্কাজ মসজিদ এলাকার লক্ষ্মীপুর–রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাব্বি মোটরসাইকেলে করে ঝুমুর এলাকা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে মার্কাজ মসজিদ এলাকায় পৌঁছালে বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর ১০০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, “হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। মাথার ডান পাশের খুলি ভেঙে গুরুতর আঘাত পান তিনি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com