
মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের বাউর খাড়া গ্রামের (বেত্যা বাড়ি) বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম বিএসসি (৭৮) মঙ্গলবার সকাল ৮ঃ০০ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থা ঢাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাদ এশা গার্ড অব ওনার শেষে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে সমাহিত করা হয়।
গার্ড অব অনার প্রদানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, ১০নং ভাটরা ইউনিয়ন চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল,থানার এস আই অলি উল্লাহ সহ সঙ্গীয় ফোর্স, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সালেহ আহাম্মেদ প্রমুখ।
শোক প্রকাশ:শেখ শামছুল আলম বুলবুল এক শোক বার্তায় মহান মুক্তিযুদ্ধে আবুল কালাম বিএসসি বীরত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতা হারালো এবং দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হলো। চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে তিনি ২ ছেলে,স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম বিএসসি মৃত্যুতে রামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ সুশীল সমাজ গভীর শোকপ্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
