
বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাটি সবচেয়ে বড় উপজেলা। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের প্রান্তিক মানুষের আস্থার প্রতীক ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ উপজেলায় জনসংখ্যা প্রায় ৪ লাখের বেশি। দূর-দূরান্ত থেকে আসা অসুস্থ মানুষগুলো চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। কিছুদিন আগেও যেখানে প্রসূতি মায়েদের গর্ভকালীন ও মাতৃকালীন সেবা পাওয়া দু:স্বপ্ন ছিল। সেখানে প্রসবকালীন সময়ে মায়েদের স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে নতুন করে ঝুঁকিমুক্ত চিকিৎসা সেবা পাওয়ার স্বপ্ন সত্যিতে রূপ দিয়েছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার প্রসূতি মায়েদের। আর সেই বিশ্বাস ভরসা ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখানে চিকিৎসা সেবার মান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিয়ে দিন দিন সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে যোগদানের পর থেকে স্বাস্থ্য সেবার দৃশ্যমান নজির স্থাপন করেছেন। এর সুফল পাচ্ছে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম,পাল্টাপুর, সুজালপুর,নিজপাড়া,মোহাম্মদপুর,ভোগনগর, সাতোর,মোহনপুর ও মরিচা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষ। ৫০ শয্যার এ হাসপাতালটি ইতিমধ্যেই স্থানীয় এলাকাবাসীর আস্থার প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলায় একটি মডেল স্বাস্থ্য কমপ্লেক্স তৈরিতে দিন -রাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। গরীব ও অসহায় রোগীদের কল্যাণে সর্বদাই দায়িত্ব পালন করছেন তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা এ হাসপাতালে যোগদান করার পর চিকিৎসা সেবার মান বৃদ্ধির পাশাপাশি হাসপাতালকে দৃষ্টিনন্দন করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যে পরিষ্কার পরিছন্নতায় হাসপাতালের চারপাশ হয়ে উঠে সবুজের সমারোহ।
