

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার মাধ্যমিক পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি-২০২৫) দুপুরে বীরগঞ্জ সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জুলফিকার আলী শাহ্ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন,পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব জিল কামরান। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্কাউট প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রধান অতিথি তার বক্তব্যে ইউএনও ফজলে এলাহী বলেন, মান মানসিকতা বিকাশে খেলাধুলার বিকল্প কিছু নেই। খেলাধুলার মাধ্যমে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com