বিস্ফোরণের নিহত দুই শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের সদর উপজেলার গ্রীনলাইফ ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত দুই শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

গত বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে নিহত বাস চালক রুবেল হোসেনের বাবা সাহাবুদ্দিন ও রংমিস্ত্রি আবুল কালামের বাবা জাকির হোসেনের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

আর্থিক অনুদানের চেক তুলে দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেয়ান, সম্রাট খীসা, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মো. ইউনুছ আলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত ও কয়েকজন আহত হয়েছে। এতে করে আহতদের চিকিৎসায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

গত ১১ ডিসেম্বর বুধবার ভোররাত আল মদিনা পরিবহন নামে একটি বাস গ্রীনলাইফ ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়। এ সময় বাসে গ্যাস দেয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে করে চারদিকে ধোয়া আছন্ন হয়ে গেলে স্টেশনে থাকা সিএনজি চালকরা ছুটাছুটি করে। ওই সময় পাম্পের পাশে থাকা রং মিস্ত্রি আবুল কালাম ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহতদের উদ্ধার করে নোয়াখালী নেওয়ার পথে মারা যায় বাস চালক রুবেল হোসেন। এ সময় আবুল হোসেন, নাইম উদ্দিন ও হোসেন আহমেদ নামে আরও তিনজন গুরুতর আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।