

মো: তৌফিকুল হক,, রায়পুরা,নরসিংদী : রায়পুরা উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ পালিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে শেষ হয়।

দুপুর ১২ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাই প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান মোহাম্মদ নুরুদ্দিন, আরও আলোচনায় অংশগ্রহণ করেন - উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল,উপজেলা সেনেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা, পিডিএস এর পরিচালক তাজুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুর উদ্দিন আহমেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com