

নিউজ ডেস্ক :
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে। বৃহস্পতিবার তিন দিনব্যাপী ইজতেমা শুরুর আগে বার্ধক্যজনিত কারণে তিন মুসল্লির মৃত্যু হয়েছে।
মারা যাওয়া তিনজন হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিন মিয়া (৬৪), শেরপুর জেলার সদর থানার রামকৃষ্ণপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫) ও দিনাজপুর জেলার শিবনগর থানার গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)।
বিশ্ব ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাগরিবের নামাজ শেষে ময়দানে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জানাজা শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com