
মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
গত ২৮/০৯/২০২২ইং তারিখ লক্ষ্মীপুর জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক দিক নির্দেশনায় এসআই/ মোঃ আব্দুল বারী মৃধা সঙ্গীয় অফিসার এএসআই/ মোঃ নুরুল করিম চৌধুরী পিপিএম-সেবা, এএসআই/ উত্তম কুমার দে সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানাধীন ৪নং ইছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ উত্তর শ্রীরামপুর সাকিনের জনৈক নুর আলমের বাড়ীর সামনে সোনাপুর টু শ্রীরামপুর কারিবাজার গামী পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (৩৪), পিতা-মৃত মজিবুল হক, সাং-সোন্দরা (ছৈয়াল বাড়ী/সরকার বাড়ী), থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর এ/পি সাং-রতনপুর (চৌকিদার বাড়ী), থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুরকে তাহার হেফাজতে থাকা ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। ধৃত আসামী বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) নিজ হেফাজতে রাখার অপরাধে রামগঞ্জ থানার মামলা নং-২১(৯)২২, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(ক) রুজু করা হয়।
এছাড়াও আসামীর বিরুদ্ধে ১। লক্ষীপুর এর রামগঞ্জ থানার এফআইআর নং-২৬, তারিখ- ৩১ জানুয়ারি, ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; ২। লক্ষীপুর এর রামগঞ্জ থানার ,এফআইআর নং-২৩/১৮৯, তারিখ- ২৭ অক্টোবর, ২০২০; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; ৩। লক্ষীপুর এর রামগঞ্জ থানার ,এফআইআর নং-১০/১৫০, তারিখ- ১৫ জুলাই, ২০২২; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; চার্জশীট :-১৮৬, ৪। লক্ষীপুর এর রামগঞ্জ থানার ,এফআইআর নং-৫/১৯২, তারিখ- ০৬ সেপ্টেম্বর, ২০২১; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। পরবর্তীতে উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
