

নরসিংদী রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপিত হয়েছে। সকাল ৯.০০ ঘটিকার সময় বর্ণাঢ্য মঙ্গল শুভযাত্রা মাধ্যমে অনুষ্ঠানের সূচনা শুরু হয়,মঙ্গল শুভযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ছয় বারে নির্বাচিত সংসদ সদস্য রাজু উদ্দিন আহমেদ রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, সরকারি কমিশনার ভূমি শফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন পলাশ,রায়পুরা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভূঁইয়া মাসুদ, সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলের ছাত্রছাত্রীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন, পরিশেষে গ্রাম বাংলার ঐতিহ্য সাপ খেলার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com