
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌর শহরের তমিজ মার্কেট সড়কে একটি বিদ্যুৎ খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোর প্রায় ৬টার দিকে এই আগুন লাগে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও পরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা জানান, বিদ্যুৎ খুঁটির সঙ্গে ঝুলে থাকা ইন্টারনেট ও ডিশ ক্যাবলের তার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। অতিরিক্ত তার ও অপরিকল্পিত সংযোগের কারণে শর্ট সার্কিট হয়ে এমন ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একই খুঁটিতে একাধিক তার ঝুলে রয়েছে। তারা এ ধরনের ঝুঁকি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
