

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, তাহলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। কারণ একটি দলকে ধরে নিষিদ্ধ করা সম্ভব নয়।
আজ শুক্রবার সদর উপজেলার মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মান্দারি ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গত ১৬-১৭ বছর স্বৈরাচারী হাসিনা তার পরিবারসহ গুম-খুন ও লুটপাট করেছে। এগুলোর বিচারিক কার্যক্রম শুরু হলে আওয়ামী লীগ এমনিতেই নিষিদ্ধ হয়ে যাবে। বিচার দৃশ্যমান হলে দেশের মানুষ তাদের প্রত্যাখান করবে।
এর-পর, আসুন তাদের এমপি, মন্ত্রী, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা যে সকল অপকর্মের সঙ্গে জড়িত এগুলোরও বিচারিক প্রক্রিয়ার শুরু হওয়া দরকার ছিল।
ইফতার মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর জজকোর্ট (পি.পি) আহম্মদ ফেরদাউস মানিক, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com