

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার: বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আনিসুল হক বলেছেন, “বিএনপি ক্ষমতায় এলে ১ কোটি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন করা হবে।” তিনি আরও জানান, “হাওর উন্নয়ন বোর্ড গঠন করা হবে, যাতে হাওরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা যায়।”
সোমবার বিকাল ৩টায় সুনামগঞ্জ-১ আসনের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন আনিসুল হক। এই সভায় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় কর্মীরা।
আনিসুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “জাতির মুক্তির সনদ”—৩১ দফা বাস্তবায়নে দল দৃঢ় প্রতিজ্ঞ। তাঁর মতে, এসব পদক্ষেপের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়ন হবে এবং বিশেষ করে হাওরাঞ্চলের মানুষের জন্য সুযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির নেতা শাহেবুর আলম, সঞ্চালনা করেন বিএনপির নেতা এনামুল হক গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত, ১ম যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহবায়ক আবুল বাশার, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোশাহিদ তালুকদার, বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি ইনামুল তালুকদার এবং শিশু নেতা আবিদ হাসান আতিক।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com