

যশোরে বিএনপির অফিস পোড়ানোর মামলায় আজ আদালতে হাজিরা শেষে ঝটিকা মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
সিনিয়র চিফ জুডিশিয়াল আদালত চত্বর থেকে শুরু হওয়া এই মিছিল শহরের দড়াটানায় গিয়ে শেষ হয়েছে। মিছিলের নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর বাবু।
আদালত সূত্রে জানা যায়, বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আজ ২৫ জন আওয়ামী লীগ নেতা-কর্মী হাজিরা দিতে আদালতে যান। মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে শেখ আতিকুর বাবু জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে এই ঝটিকা মিছিল আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের ৬৩ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। এরপর থেকে কয়েকজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com