

নিজস্ব প্রতিবেদক :
সরকারি তোলারাম কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি মাসুকুল ইসলাম রাজিব নারায়নগঞ্জ জেলা বিএনপি'র নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক হওয়ায় আন্তরিক ভালোবাসায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোদনাইল ৮ নং ওয়ার্ডের তরুন সমাজকর্মী ইমতিয়াজ ভূইয়া ও তন্ময় সহ অন্যান্য।
জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় সর্বমহলে আলোচনার ঝড় বইছে আর ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্যদের অভিনন্দন জানাচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারুণ্যের অহংকার মাসুকুল ইসলাম রাজিব কে অভিনন্দন জানানোর সময় ফুলেল শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন মো: হাসান, শাওন ও রাহাত সহ পশ্চিম আইলপাড়া এলাকার তরুণ প্রজন্ম।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com