

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের দেওয়ান মার্কেট সংলগ্ন স্থানে বাল্যবিবাহ সংগঠিত হতে যাচ্ছে। ঠিক সেই সময় গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা পূর্বক ঘটনার সত্যতা পাওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আজ বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের দেওয়ান মার্কেট সংলগ্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় উপস্থিত পাত্রীর অভিভাবককে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ও বিবাহ অনুষ্ঠান বন্ধ করা হয়।
একইসাথে 'কন্যার বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ করাবো না' মর্মে পাত্রীর মা মুচলেকা সম্পাদন করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com