

মোঃ তৌফিকুল হক, সিনিয়র স্টাফ রিপোর্টার
রায়পুরা(নরসিংদী) :
নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন করায় মালিক পক্ষকে ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদÐ দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গনমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন। তিনি জানান, মালিক পক্ষ জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে জব্দকৃত ড্রেজার নিলামে বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।
এর আগে বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম । এ সময় চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার ও ফাঁড়ি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, রায়পুরা উপজেলার চাঁনপরের জব্বার মিয়ার ছেলে সুলতান মিয়া (৫০) নামে ড্রেজারের মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১০ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়। একই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে পান্থশালা ঘাটে এনে রাখা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com