

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : অ্যাম্বুলেন্সের ওপর আরোপিত বানিজ্যিক আয়কর প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও র্যালি করেছে জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতি।
সোমবার দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে এ র্যালি বের হয়। পরে এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, অ্যাম্বুলেন্স একটি জনসেবামূলক যানবাহন, এটি কোনো বানিজ্যিক পরিবহন নয়। অসুস্থ, আহত কিংবা গর্ভবতী রোগী পরিবহনের মতো মানবিক কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। অথচ তাদের ওপর বানিজ্যিক কর আরোপ অমানবিক ও অযৌক্তিক।
তাঁরা আরও বলেন, সরকার যদি এ সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তাহলে সারাদেশে অ্যাম্বুলেন্স মালিক ও চালকেরা কঠোর আন্দোলনে নামবেন।
মানববন্ধনে সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের মালিক ও চালকেরা অংশ নেন।
এ সময় তাঁদের হাতে ছিল নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com