

লক্ষ্মীপুর সদর উপজেলা আসন্ন ৬ নং বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিলু'র গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে গৌরীনগর আদর্শ উচ্চ বিদ্যালয় এর মাঠে অটোরিক্সা প্রতীক মার্কায় গণসংযোগ ও পথসভা করেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিলু বলেন, আমি জানি বাঙ্গাখাঁ সবচেয়ে বড় সমস্যা হলো, উন্নয়নের। আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি সর্ব প্রথম উন্নয়ন মূলক কাজ করবো। আশা করবো বাঙ্গাখাঁ ইউনিয়নে কোন সমস্যা থাকবে না। এলাকা বাসি দাবী করে বলেন, এ এলাকায় মাদকের সমস্যা আছে।আপনি জয়ী হলে, আমাদের মাদকের সমস্যা সমাধান করবেন। সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই এলাকার মাদক সমস্যা সমাধান করবো।
তাই আগামী ২৮ এপ্রিল আমাকে আপনারা সবাই ভোট দিয়ে নির্বাচিত করে, আপনাদের সবার সেবা করার সুযোগ করে দিবেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com