বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৩ মে রাজধানীর কাকরাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

 বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাবা রাজিয়া আলীম জাসাফ সভাপতি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাফ এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইমতিয়াজ হোসেন চপল জাসাফ উপদেষ্টা, মোস্তফা কামাল জাসাফ উপদেষ্টা, রেজাউল কবির জাসাফ উপদেষ্টা,সরদার আবু হেনা বাবলু জাসাফ সহ-সভাপতি, নুরুজ্জামান লিটন জাসাফ সহ-সভাপতি, মিরাজ উদ্দিন হায়দার আরজু জাসাফ সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক ইসরাত জাহান খুকী। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহজাহান পাঠান জাসাফ সাধারণ সম্পাদক। 

এ সময় আরও উপস্থিত ছিলেন  নিলুফার ইয়াসমিন জাসাফ এর মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, কোহিনুর বেগম জাসাফ এর সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক প্রমুখ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আমরা কবিতা গান ও নাটকের মাধ্যমে জনগণকে সচেতন করবো।