

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :
উপদেষ্টা পরিষদের বৈঠক ডেকেছে আওয়ামী লীগ। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামি ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফলভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে এগারো টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটি এখনো গঠন করা হয়নি। বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে আজকের থেকে খোলামেলা আলোচনা হবে। সম্মেলন সামনে রেখে দলের উপদেষ্টাদের সার্বিক পরামর্শ নেয়া হবে বলে জানা গেছে।
এক বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপদেষ্টা পরিষদের সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com