

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর ৩৩ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে আজ সোমবার।
আজ সোমবার (২০ মে) সকালের দিকে পৌর শহরের পৌর আধুনিক বিপণী বিতানে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আগমেদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
বাংলাদেশ কমার্স ব্যাংকের উপ-শাখার উদ্বোধনের বিশেষ অতিথি ছিলেন বিসিবিএল ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আব্দুল কাদের এবং লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।
বাংলাদেশ কমার্স ব্যাংকের উপ-শাখার উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিসিবিএল হেড অব মার্কেটিং ফারুক আহমেদ, মান্দারী শাখা ব্যবস্থাপক নাসির উদ্দীন, রায়পুর শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর, ব্যাংকার্স ফোরাম লক্ষ্মীপুর শাখার সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আবদারুর রহমান আবদার, ইসলামি ব্যাংক লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক মো. আইয়ুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com