

বেনাপোল (যশোর) প্রতিনিধি :
যশোরের বেনাপোল দিয়ে দেশে দুধের চাহিদা মেটাতে স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১ শত ৪০টি মহিষ আমদানি করা হয়।
গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৭টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ৯টি ট্রাকে এসব মহিষ আসে যশোরের বেনাপোল বন্দরে।
যশোরের কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকারক ঢাকার জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড মহিষগুলো ভারত থেকে আমদানি করা হয়। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের নোরায়াল ডেইরি ফার্ম। মহিষের আমদানি মূল্য ১ লাখ ৩০ হাজার ৯ শত ৩৭ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫৭ লাখ ১২ হাজার ৪ শত ৪০ টাকা। শুল্কমুক্ত সুবিধায় মহিষগুলো বন্দর থেকে বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্প খামারে পাঠানো হয়।
যশোরের শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মণ্ডল বলেন, প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া যায়। আমদানি করা মহিষ দেশে দুধের চাহিদা ও মহিষের বিস্তার বাড়াতে বড় ভূমিকাও রাখবে বলে জানান প্রাণিসম্পদ কর্মকর্তা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com