

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ১৫ নং লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামে একটি বসতঘর থেকে মামুন হোসেন নামে এক যুবককের রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
তার গলায় ফাঁস লাগানো থাকলেও পা দুটি মাটির সঙ্গে স্পর্শ ছিল এবং হাতের আঙুল রক্তাক্ত জখম ছিল। মাটি রক্তে ভেজা ছিল।
মামুন ওই বাড়ির মনির হোসেনের ছেলে। তিনি পেশায় ট্রলিচালক ছিলেন।
পরিবারের সূত্র: প্রতিদিনের মতো গতকাল সোমবার (৯ জুন) রাতে নিজের ঘরে ঘুমাতে যান মামুন। সকালে দরজা ধাক্কা দিয়ে খুললে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।
সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ওয়ার্ড সদস্য আবদুল্যাহ আল মুকিত বলেন, "আত্মহত্যা নাকি হত্যা, কোনোটাই ধারণা করা যাচ্ছে না।"
লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, "ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com