

বরিশাল প্রতিনিধি : অভ্যন্তরীন পাচার ও যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালী করন প্রকল্পে বরিশাল জেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে সোমবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার এবং সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ সহ শিশুকল্যাণ বোর্ডের সকল সদস্যগণ। সভায় শিশু সুরক্ষা কল্পে গৃহীত জাতীয় কর্ম পরিকল্পনার আলোকে স্থানীয় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য করণীয় নির্ধারণ করা হয়। এছাড়াও বোর্ডের কো-আপ সদস্য হিসেবে বেসরকারি উন্নয়ন সংগঠন রূপান্তরকে অন্তর্ভুক্ত করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com