

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল ক্যাডেট কলেজে শিক্ষার্থীদের জন্য টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। টিকাদান কর্মসূচির আয়োজন করে বরিশাল সিভিল সার্জন কার্যালয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস. এম. মঞ্জুর-এ-এলাহী, পরিবার পরিকল্পনার উপপরিচালক মেহবুব মোর্শেদ, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট এ বি এম এনায়েত হোসেনসহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা।
টিকাদান কার্যক্রমে বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, সেনাবাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয় জানায়, টাইফয়েড একটি জলবাহিত ব্যাধি। এই টিকাদানের মাধ্যমে শিক্ষার্থীদের এ রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com