

বরিশাল প্রতিনিধি : বরিশালে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই’ এই স্লোগান নিয়ে ১৪ জানুয়ারি বুধবার সকাল ১০টায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলার আয়োজনে বেলস পার্কে জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, বিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অতিথি বৃন্দরা এবং অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। এরপরে বেলুন-ফেস্টুন উড়িয়ে জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com