

বরিশাল প্রতিনিধি : বরিশালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের আয়োজনে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক পরিতোষ কুমার কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ে উপ-পরিচালক মোঃ তানভীর হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। শুরুতে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক ক্ষতির দিক তুলে ধরেন এবং বলেন মাদকদ্রব্যের অপব্যবহার আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই সমস্যা সমাধানে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ জরুরি। সভা শেষে অতিথিরা মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধ বিষয়ের উপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com