

বরিশাল প্রতিনিধি : বরিশালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন" প্রতিপাদ্যে ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বরিশালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন করা হয়। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ২৬ আগস্ট মঙ্গলবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং বরিশাল সিভিল সার্জনের বাস্তবায়নে নগরীর ব্রাউন কম্পাউন্ডে বিভাগীয় স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। এ সময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডলের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ শওকত আলী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিলসহ গাইনী বিশেষজ্ঞগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার স্থাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com