বন্যার্তদের মাঝে সমাজসেবার নগদ অর্থ সহায়তা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে শহর সমাজসেবা কার্যালয়। এই সহায়তার মাধ্যমে লক্ষ্মীপুর পৌর শহরের এলাকার ৫০ পরিবার ১ হাজার করে টাকা নগদ পেয়েছেন।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর)  দুপুরে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদেয় অর্থ হতে বন্যার্তদের হাতে এই সহায়তা তুলে দেন অতিথিরা। 

বক্তারা বলেন, বন্যার্তদের সাহায্য করা মানে তাদের প্রতি করুণা নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে পারা সৌভাগ্যের বিষয় এবং এটি অন্যতম মানবিক কাজ।

শহর সমাজসেবা কার্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয়ক পরিষদের সভাপতি মো: আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, নারী নেত্রী মমতাজ বেগম, অ্যাডভোকেট নুর মোহাম্মদ প্রমুখ। 

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: শরীফ হোসেন।