

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মেঘনা নদীতে নৌকা থেকে পড়ে বেলাল হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বেলাল কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের চর শামছুদ্দিন গ্রামের খোরশেদ আলমের ছেলে।
রবিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে কমলনগর উপজেলার মেঘনা নদীর মতিরহাট পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (৯ অক্টোবর) সকালে শিশু জেলে বেলালের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে নৌ-পুলিশ। মৃত বেলাল কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের চর শামছুদ্দিন গ্রামের খোরশেদ আলমের ছেলে।
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) আবু তাহের মিয়া বলেন, বেলাল জেলে নৌকায় দিয়ে নদীতে মাছ শিকার করছিল। রাতের অন্ধকারে তাদের ছোট নৌকাটিকে অন্য আরেকটি বড় নৌকা ধাক্কা দেয়। এতে বেলাল নৌকা থেকে পড়ে নদীতে ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পুলিশের ওসি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com