

রতন আলী, নিজস্ব প্রতিবেদক নাটোর : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বড়াইগ্রাম উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে আমরা যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিই। মনের মাঝে থেকে পশুত্ব যাক হারিয়ে, জাগুক মানবতা প্রতিটি হৃদয়ে। ঈদ হোক কেবল পোশাক বা মাংসের নয় — হোক আত্মার পরিশুদ্ধি, ভালোবাসা আর মানবিকতার জয়।”
তিনি আরও বলেন, “বড়াইগ্রামবাসী বিগত দিনে যেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে ছিল, তা সত্যিই প্রশংসনীয়। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক—এই কামনা করি।”
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গরিব ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তার মতে, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন ধনী-গরিব নির্বিশেষে সকলে এতে সমানভাবে অংশ নিতে পারেন।”
এদিকে ঈদের সময় উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। উপজেলা প্রশাসন জানিয়েছে, ঈদের আনন্দ যেন কোনোভাবেই বিশৃঙ্খলায় রূপ না নেয়, সে বিষয়ে থাকবে কঠোর নজরদারি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com