

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লাহারকান্দি ইউনিয়ন।
আজ বুধবার (৩১ জুলাই) বিকালের দিকে জেলা স্টেডিয়াম মাঠে টুমচর ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর আয়োজন করে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। ২১ দলের অংশগ্রহনে ১৩ জুলাই থেকে শুরু হওয়া টুর্নামেন্ট পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান, লক্ষ্মীপুর সদর উপজেলার পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, টুমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন লোলা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম, যুবলীগ নেতা মো. তফসিরসহ আরও অনেকে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com