
মোঃতৌফিকুল হক, রায়পুরা নরসিংদী প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকীও জাতীয় শিশু দিবস উপলক্ষে রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০ঃ০০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনাতনে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা-কানিজ লাকি, আলোচনা অংশগ্রহণ করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন পলাশ,উপজেলার চেয়ারম্যান ফোরামের সভাপতি অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন ভূইয়া মাসুদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল থেকে আগত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
