

বাংলাদেশ জামায়াতে ইসলাম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার ৭টি আসনে সংসদীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। ২৭ ফ্রেরুয়ারী (বৃহস্পতিবার) বিকালে বগুড়া জেলা জামায়াতের এক জরুরি কর্ম পরিষদ সভায় কেন্দ্রীয় জামায়াত ইসলাম এর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়ার ৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন।
এতে বাংলাদেশ জামায়াত ইসলাম এর নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দীন কে বগুড়া—১ (সারিয়াকান্দি—সোনাতলা) আসনে, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান কে বগুড়া—২ (শিবগঞ্জ) আসনে, গুনাহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের কে বগুড়া—৩ (আদমদীঘি—দুপচাঁচিয়া) আসনে, কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী কে বগুড়া—৪ (কাহালু—নন্দীগ্রাম) আসনে, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দবির উদ্দিন কে বগুড়া—৫ (শেরপুর—ধুনট) আসনে, বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া শহর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল কে বগুড়া—৬ (বগুড়া সদর) আসনে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহঃ সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য গোলাম রব্বানী কে বগুড়া—৭ (গাবতলী—শাহাজানপুর) আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
দীর্ঘদিনের পর্যবেক্ষণ সাংগঠনিক নেতৃত্ব এবং তৃণমূলে জনপ্রিয়তার ভিত্তিতে বাংলাদেশ জামায়াত ইসলাম এর কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে সংসদীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রের এমন সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছেন মাঠ পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ। কোন প্রকার দ্বন্দ্ব সংঘাত অন্তঃ কোন্দল ছাড়াই সুশৃঙ্খল ভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণাকে জামায়াত ইসলাম এর রাজনৈতিক প্রজ্ঞা, দক্ষতা ও দুরদর্শিতার পরিচয় বহন করছে বলে প্রশংসা করেন রাজনৈতিক বিশ্লেষণগণ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com