

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, রামগঞ্জ প্রতিবেদক :
নিখোঁজ হওয়ার ২০দিনেও খোঁজ মিলেনি রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণপাড়া আব্দুর রহমান শেখের বাড়ির মৃত দুধ মিয়া ও মৃত ফিরোজা বেগমের মেঝ ছেলে আবু তাহের ওরূপে বড্ডে।
নিখোঁজের দিন যতই বাড়তে থাকে ভাইবোনসহ আত্মীয়স্বজনরা অজানায় আশঙ্কায় ততই নিমজ্জিত হচ্ছেন। একমাত্র বোন রেনু বেগম খোঁজে অসুস্থ্য হয়ে বিছানায় শয্যাশায়ী।
বড় বোন রেনু বেগম জানান, আমার পাঁচ ভাই এক বোন , আমি সবার বড় আমার পাঁচ ভাইয়ের মধ্যে এমদাদ শেখ লন্ডন প্রবাসী, টিপু সুলতান ডুবাই প্রবাসী, আব্দুল মোতালেব মৃত, আবুল কালাম শেখ ইতালি প্রবাসী, চলতি মাসের ৪/০৪/২০২৩ইং তারিখে মঙ্গলবার সকালে আমার স্বামীর বাড়ি শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ধইয়ারা গ্ৰামের মজুমদার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে,পথ ভুল হারিয়ে যায় । সে একজন শারীরিক ও মানুষিক ভাবে অসুস্থ তার বয়স ৫০বছর। তারপর থেকে আবু তাহের ওরূপে বড্ডে কোন খোঁজ পাচ্ছেনা তার পরিবারের সদস্যরা।
সম্ভাব্য সব স্থানে খুঁজলেও কোন হদিস নেই আবু তাহের ওরূপে বড্ডে । আবু তাহের ওরূপে বড্ডে গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট ৪ইঞ্চি, পরনে ছিলো নেভী ব্লু রঙের শার্ট ও ব্লু কালারের লুঙ্গি।
কোন সহৃদয়বান ব্যক্তি আবু তাহের ওরূপে বড্ডে কোথাও দেখে থাকলে ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সজীব শেখ এর সাথে যোগাযোগ করবেন মোবাইল ০১৭২৪৭৬৩৬৯৭ ও সানজিদা স্টোর ভাটরা বাজার রামগঞ্জ, লক্ষ্মীপুর মোবাইল ০১৭৩১২২৪৯০১ নম্বরে কল দেয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করেছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com