

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সিএনজি ছিনতাই অপরাধে আটক ১। সিএনজি উদ্ধার করে পুলিশ।
“ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক পুলিশ পরিচয়ে রাস্তায় অটোরিক্সার গতিরোধ করিয়া নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার এক জন এবং ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার।
সোমবার চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, সার্বিক দিক নিদের্শনায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, এর তত্ত্বাবধানে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ শান্ত (২৩), পিতা-মোঃ বিল্লাল হোসেন, সাং-উত্তর চরপাতা (কলিয়া মুন্সি পুরান বাড়ি), থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর, গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেন।
ধৃত আসামীর সহযোগি অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com