

মোঃ শফিক তপাদার, চাঁদপুরঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা একটি ইউনিয়নের ভূমি অফিস জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ভূমি সেবা কার্যক্রম। আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী ও ভূমি সেব নিতে আসা লোকজন। জীবনের ঝুঁকি নিয়ে চলছে ভূমি সেবা কার্যক্রম।
ওই পুরাতন পাকা বিল্ডিং এর অফিসটিতে জীবনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ভূমি সহকারী কর্মকর্তা, কর্মচারী ও ভূমি সেবা নিতে আসা লোকজন। জীবনের ঝুঁকি নিয়ে চলছে ভূমি সেবা কার্যক্রম।
সরেজমিন জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ( রামপুর ) ইউনিয়ন ভূমি অফিসটি বহু বছর আগে নির্মিত ২ কক্ষ বিশিষ্ট পাকা ভবনটির প্রয়োজনীয় সংস্কারের অভাবে ভবনের ভিতরে ও বাহিরে ফাটল দেখা দিয়েছে। ওই অফিস কক্ষটির ভিতরে ও বাহিরের দৃশ্যমান হয়েছে বৃহৎ অংশজুড়ে ফাটল।যেকোনো মুহূর্তে অফিস ভবনটির উপরের অংশে এবং বাহিরের অংশের দেয়াল ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
ওই অফিসটির ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা গুলশান ইয়াসমিন জানান, আমি ২০২৩ সালে যোগদান করি। তখন থেকেই আমি এবং আমার স্টাফরা জীবনের ঝুঁকি নিয়ে ভূমি সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অফিস ভবনটির সংস্কার করনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যারের নিকট লিখিত আবেদন করেছিলাম।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি এ আর এম জাহিদ হাসান বলেন, পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবো।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com