

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শুভ ( ১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১ দিকে রুপসা দক্ষিণ ইউনিয়নের বয়াডার এলাকায় ভোলা গাজী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসি জানায়, শুভ নীজ বাড়িতে বাড়ির উঠানে ব্যাডমি্ন্টন খেলার জন্য প্রস্তুতি নিয়েছিলো, খেলা শুরুর আগে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শুভ, এসময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্প্ষ্ট হয়ে শুভ’ র মৃত্যু হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com